মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
6

 

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা ও উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনঃর্গঠন এবং সংগঠনকে সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কলাতলীর একটি তারকা মানের হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া। তিনি বলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি দক্ষিণ এশিয়ায় সর্ববৃহত একটি পেশাজীবী সংগঠন। এই সংগঠনকে ঠিকিয়ে রাখতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। দলিল লেখদের স্বার্থ রক্ষার্থে সবাইকে ঐব্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এতেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় মহাসচিব এম যোবায়ের আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন।

চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কক্সবাজার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, কক্সবাজার সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে প্রতিনিধি আলহাজ্ব মনির আহাম্মদ, উখিয়া উপজেলার সভাপতি ছৈয়দ কাশেম ভেন্ডার, মহেশখালী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামসহ ৭ উপজেলার সভাপতিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মমতাজ আহাম্মদ, মোস্তাফিজুর রহমান, ফরিদুল আলম মোহাম্মদ দারুল আমিন, আরিফুর রহমান, রাম প্রমদ শর্মাসহ আরো অনেকে।

সভায় কক্সবাজার জেলার ৭টি উপজেলা ও কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির মেয়াদোত্তীর্ণ যে সমস্ত কমিটি আছে, তা বর্তমানে পুনঃর্গঠনের লক্ষ্যে কক্সবাজারের দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল হক চৌধুরীর সমন্বয়ে কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন এবং সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের নেতৃত্বে প্রত্যেক উপজেলার সভাপতি/সম্পাদকের সাথে সমন্বয় করে প্রত্যেক উপজেলা সফরের মাধ্যমে আগামী ০২ মাসের মধ্যে উপজেলা কমিটি, পরবর্তী জেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করে দায়িত্ব অর্পণ করা হয়।

আগেতত্ত্বাবধায়কের অধীনে ভোট হলে ১০ আসনও পাবে না আওয়ামী লীগ : মির্জা ফখরুল
পরেগুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো স্বাধীন সাংবাদিকতার পথে নতুন প্রতিবন্ধকতা