গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো স্বাধীন সাংবাদিকতার পথে নতুন প্রতিবন্ধকতা

0
8

সংবাদ বিজ্ঞপ্তি:
জনস্বার্থ ও সেবা নিশ্চিতের জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্বাধীন সাংবাদিকতার পথে নতুন প্রতিবন্ধকতা ও চাপ তৈরি করেছে। বিএফইউজে ঘোষিত দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি – রেজি নং-২৫৭৫) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন । নেতৃবৃন্দ আরও বলেন, ২৯টি প্রতিষ্ঠান জনস্বার্থ সংশ্লিষ্ট। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনসেবা ও পরিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যত্যয় ঘটলে এই বিষয়ে সাংবাদিকদের তথ্য প্রাপ্তির কোন সুযোগ থাকবেনা, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। নেতৃবৃন্দ আরও বলেন , এই প্রজ্ঞাপনের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ দুর্নীতি ,অনিয়ম বেড়ে যাবে এবং প্রতিষ্ঠানের জবাবদিহিহীনতাকে উৎসাহিত করবে। তাই এই প্রজ্ঞাপন এবং একইসাথে প্রেস কাউন্সিল আইন সংশোধন সাংবাদিক সমাজ মানতে পারেন না।
সমাবেশে বক্তব্য রাখেন , সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ , সাবেক সভাপতি ও লোকগবেষক মুহম্মদ নুরুল ইসলাম সাবেক সভাপতি ও কক্সবাজার প্রেস ক্লাবের সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী,সংবাদপত্র এজেন্ট সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোহাং হাসিম দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ,অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী ,সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এমআর মাহবুব,সাংবাদিক হুমায়ুন সিকদার,নুরুল হক চকোরী, আতিকুর রহমান মানিক প্রমুখ । সমাবেশ পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফর ।
পরে বিক্ষোভ মিছিল শহরের পৌর সড়ক প্রদক্ষিণ করে ।

আগেমেয়াদোত্তীর্ণ কমিটি গঠনে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরেঈদগাঁও আধুনিক হাসপাতালে ফ্রী মেডিকেল চেকআপ অনুষ্ঠিত