
মোহাম্মদ খোরশেদ হেলালী:
বজ্রপাতে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে মোহাম্মদ শাকিব (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর (রবিবার) দুপুর দুইটার সময় উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শাকিব উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত কবির আহমদের পুত্র। স্থানিয় কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল পূর্বকোণ মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।













