
বার্তা পরিবেশক :
কক্সবাজার শহরের রুমালিয়ারছরা মিনহাজ উদ্দিনের বাড়ি থেকে ৬ লক্ষ টাকার স্বর্ণ ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৯ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিনহাজ জানান, বাবু ও তুহিনের নেতৃত্বে ৩/৪ জনের সংঘবদ্ধ অপরাধী দল মিনহাজের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়ির জানালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে নগদ অর্থ স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য পরিমান ৬ লক্ষ টাকা।
অভিযুক্তরা হলেন বাবু (১৯), সে গোদারপাড়া আনোয়ার ড্রাইভারের ছেলে ও অপরজন গরু হালদা এলাকার তুহিন (২২) সে ঐ এলাকার মমতাজুল ইসলামের ছেলে। ইতোমধ্যে বাবু ঘটনা সঙ্গে জড়িত বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে স্বীকারোক্তিও দিয়েছেন। এব্যাপারে ভুক্তভোগী মিনহাজ সদর থানার একটি এজেহার দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৮ টার সময় মিনহাজ ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে শপিং এর উদ্দেশ্য বের হন। পরে রাত সাড়ে ৮ টার সময় বাড়ীতে ফিরে দেখি বেড রুমের ভিতরে স্টিলের আলমারিতে থাকা বিভিন্ন মালামাল এলোমেলো ও ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। পরে দেখতে পান স্টিলের আলমিরা ভেঙ্গে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ প্রায় ২ লক্ষ টাকাও ২টি স্যামসং অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যায়।
পরে তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি থানায় ফোন করে পুলিশকে অবগত করে বাবুকে আটক করে। পরে সে মালামাল লুটের বিষয়টি স্বীকার করে বলে সে মালামাল গুলো তুহিন সহ অজ্ঞাত ৪/৫ কাছে জমা রাখে বলে স্বীকারোক্তি দেয়।
পরে সেগুলো ফেরত দিবে বলে বাবু আশ্বাস দেন। কিন্তু ঘটনার কয়েকদিন অতিক্রম হয়ে গেলেও সে লুট হওয়া মালামলা উদ্ধার হয়নি। উল্টো আরও নানা তালবাহানা শুরু করে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছে উল্লেখ আসামিরা।
এমন অবস্থা সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কাছে লুট হওয়া মালামাল উদ্ধার সহযোগিতা কামনা পাশাপাশি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।













