রামুতে জাতীয় শিক্ষক দিবস পালন

0
6

 

মোঃ নাছির উদ্দিন, রামু

কক্সবাজার রামুতে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রামু উপজেলা চত্বর হতে র্যালী শুরু হয়ে রামু চৌমুহনী গোল চত্বর থেকে পুনরায় উপজেলা শহীদ মিনারে র্যালী শেষ হয়। এইবারের স্লোগান ছিল “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর”।এতে অংশ গ্রহণ করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা, রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম সহ উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, রামু উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়,আলিম মাদ্রাসা,দাখিল মাদ্রাস ও এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষকবৃন্দ । এরপরে উপজেলা শহীদ মিনার স্থলে রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম এর সভাপতিত্বে রামু সরকারি কলেজের অধ্যাপক ইজ্জত উল্লাহ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অফিসার মহোদয়, প্রধান শিক্ষক ও সুপারবৃন্দ বক্তব্য রাখেন।

আগেনতুন রূপে কক্সবাজার ক্রিকেট একাডেমী
পরেকক্সবাজারে ডু নো হার্ম বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত