কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের কলেজ বিভাগের আহবায়ক কমিটি গঠন

0
8

 

প্রেস বিজ্ঞপ্তি
উপমহাদেশের প্রাচীনতম ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার আওতায় কলেজ বিভাগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলার বিভিন্ন কলেজে অধ্যয়নরত কর্মীদের সমন্বয়ে এ কমিটি গঠিত হয়।
এ উপলক্ষ্যে জুমাবার (২৮ অক্টোবর) বাদ আছর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, ইসলামী ছাত্রসমাজ গতানুগতিক ধারার কোন সংগঠন নয়; এটি আদর্শ মানুষ গড়ার স্বতন্ত্র পাঠশালা। এ সংগঠন চায় তরুণদের ইসলামের প্রকৃত প্রতিভু হিসেবে পেশ করতে; যারা সৎ কর্মশীলতা, ইসলামী জ্ঞান-প্রজ্ঞা ও তাকওয়ার দিক দিয়ে হবে সবচাইতে অগ্রসর। এই লক্ষ্যে ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস চালিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়েও ব্যাপকভাবে দ্বীনে হকের শাশ্বত পয়গাম ছড়িয়ে দিতে হবে।
ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম। বিশেষ বক্তা ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু।
মেধাবী কলেজ ছাত্র আ. ন. ম আমিনুল্লাহ শফিককে আহবায়ক ও মুহাম্মদ জয়নাল আবেদীনকে সদস্য সচিব করে কলেজ বিভাগের নবগঠিত আহবায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ সাঈদ হোছাইন, মুহাম্মদ ওসমান গণি, যুগ্ম সদস্য সচিব সিরাজুল মোস্তফা, মীম খুবাইব, সদস্য মুহাম্মদ জুবাইর, নবী হোসাইন, হারুনুর রশিদ, জাহেদুল হক, আনছারুল করিম, আবু বকর ছিদ্দিক, মুহাম্মদ আব্দুর রহমান।
শিঘ্রই এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে বলে জানান, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।

আগেরামুতে ভেঙ্গে গেছে বেড়িবাঁধ: লবনাক্ত পানিতে তলিয়ে গেছে ৪শত একর ধানি জমি
পরেকক্সবাজারে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান