
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং কক্সবাজার ৩৯ আনসার ব্যাটালিয়ানের উদ্যোগে বৃহস্পতিবার, ২৭ অক্টোবর জেলাব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২২ উদযাপন করা হয়েছে।
এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে ক্রয়কৃত জমিতে ৫৫ টি এবং টেকনাফ উপজেলায় আনসার- ভিডিপি কো-অপারেটিভ সোসাইটির নামে ক্রয়কৃত জমিতে ১০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উক্ত অভিযান কার্যক্রম পরিচালনা করেন- কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট
অম্লান জ্যোতি নাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার ৩৯ আনসার ব্যাটালিয়ানের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূইয়া এবং কক্সবাজার সদর ও বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।
বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে একইদিন কক্সবাজার জেলার ৮ উপজেলাতে ১০ টি করে মোট ৮০ টি বৃক্ষ রোপণ করা হয়।













