রামুতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ:

কক্সবাজারের রামুতে ঈদগড়-ঈদগাঁও সড়কে মোটর সাইকেল খাদে পড়ে তমজিদ নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোবারক ও শামরান কবির আব্বু নামে আরো দুই জন গুরতর আহত হয়। রবিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১১ টায় ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমারিয়াঘোনা এলাকার শিয়াপাড়া রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তমজিদ রামু উপজেলার ঈদগড়ের ছৈয়দ হোসনের পুত্র। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক শামরান কবির আব্বু যাত্রী নিয়ে ঈদগাঁও স্টেশনে আসছিলেন। পতিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইকেল আরোহী তমজিদকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আগেসুগন্ধা পয়েন্টে অনুমোদনহীন ভবন নির্মাণ, ডেসটিনির কর্তার বিরুদ্ধে চার্জশিট
পরেরামুতে রোহিঙ্গাকে ভোটার করায় কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা