রামুতে রোহিঙ্গাকে ভোটার করায় কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

0
3

 

হাসান তারেক মুকিম

রোহিঙ্গাকে ভোটার হতে সহায়তা করায় কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ ঈসমাইল নোমান(৫৫) ও পরিষদের সচিব মিলন বিশ্বাস(৪৫) সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি আসামীরা হলেন, কচ্ছপিয়া ফকিরাকাঠা(৬নং ওয়ার্ড)এর এজাহার মিয়ার পুত্র মোরশেদ(৫০), তুলাতলি(৯নং ওয়ার্ড) এর জসিম(৪৫) ও ধৃত রোহিঙ্গা আব্দু শুক্কুর বিন দিল (৪০)।

জানা যায়, গত ২৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও স্টেশন থেকে একটি অবৈধ পাসপোর্ট ও জন্মনিবন্ধন সহ এক রোহিঙ্গাকে আটক করে ঈদগাঁও থানা পুলিশ। আটক রোহিঙ্গা আব্দু শুক্কুর বিন দিল (৪০), তার বাবা দিল মোহাম্মদ ও মাতা ছলিমা খাতুনসহ পরিবারের সকলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে। জন্মসূত্রে রোহিঙ্গা নাগরিক হলেও বর্তমানে জব্দকৃত বাংলাদেশি পাসপোর্ট ও জন্মনিবন্ধনে তার ঠিকানাস্থলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা উল্লেখ করা হয়েছে। ধৃত রোহিঙ্গার স্বীকারোক্তি মোতাবেক বর্ণিত ব্যক্তিদের মামলায় আসামী করা হয়।

মামলার এজাহার ও তদন্তকারী অফিসার ঈদগাঁও থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন জানান, আটক রোহিঙ্গা আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে গত ২০০৮ সালে অবৈধভাবে মালয়েশিয়া গমন করেছিলেন। মালয়েশিয়া থাকাকালীন সময়েই কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ ঈসমাইল নোমান ও পরিষদের সচিব মিলন বিশ্বাস সহ বাকি আসামীদের সহায়তায় নিজ ঠিকানা গোপন রেখে ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করেছেন বলে স্বীকার করেন। পাসপোর্ট পস্তুতিকরণ সম্পন্ন হলে বাংলাদেশে ফেরত আসেন বলেও জানান। এব্যাপারে অভিযুক্তদের আসামী করে ঈদগাঁও থানায় মামলা হয়েছে। যার নং ১১(তাং-২৪/১০/২০২২ ইং) ধারা-৪২০/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। পাশাপাশি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এব্যাপারে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সচিব মিলন বিশ্বাস জানান, আটক রোহিঙ্গার জন্মনিবন্ধন আগে থেকে অনলাইনে নিবন্ধিত রয়েছে যার কারনে আমরা সনদে স্বাক্ষর করেছি।

জানতে চাইলে কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ ঈসমাইল নোমান বলেন,কোন রোহিঙ্গা নাগরিককে সহায়তা করিনি আমি। স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যরা রোহিঙ্গা নয় নিশ্চিত করার পর প্রত্যয়নপত্রে স্বাক্ষর করি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজ জানান, উক্ত বিষয়ে তিনি এখনো পর্যন্ত অবগত নন। তবে খবর নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

উল্লেখ্য যে ইতিপূর্বে কচ্ছপিয়ার তিতারপাড়া(২নং ওয়ার্ড)এর সাবেক মেম্বার জয়নাল আবেদীন বাদী হয়ে জাল জন্মসনদ প্রদান সহ অনিয়ম-দূর্ণীতির অভিযোগ এনে কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ ঈসমাইল নোমান এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

 

আগেরামুতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু
পরেবদলি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর