
মোহাম্মদ খোরশেদ হেলালী:
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে কক্সবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ সকালে সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন।
তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান ও সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্) এস.এম শাকিল হাসান।
মেলায় কক্সবাজার ডিসি কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর অংশগ্রহণ করে। এতে সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক সেবা, পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।













