নাইক্ষ্যংছড়িতে দপ্তরি খুনের ঘটনায় মামলা,গ্রেপ্তার ১

0
6

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি:
নাইক্ষংছড়ি
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার দপ্তরি দিদার আলম খুনের ঘটনায়
বুধবার ৯ নভেম্বর রাত ৮ টায় নাইক্ষংছড়ি থানায় নিহতের পিতা হাজী মোঃ ইসলাম সওদাগর বাদী হয়ে মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করলে ও জিজ্ঞাসাবাদ শেষে তানবিরুল ইসলাম নামের ৮ শ্রেনীতে পড়ুয়া এই ছাত্রকে ঘটনার সাথে জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়। অপর ছাত্র ৬ ষ্ট শ্রেনীতে পড়ুয়া হাফেজ ছৈয়দুল আমিন কে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে বান্দরবান আদালতে প্রেরন করা হয়েছে।
নাইক্ষংছড়ি থানার ওসি( তদন্ত) শাহজাহান জানান,গ্রেপ্তার হওয়া ছৈয়দুল আমিন পিতা মোঃ হোছনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে দপ্তরীকে খুনের দায় স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলের পার্শ্বের ধান ক্ষেত থেকে একটি দেশীয় তৈরী ধারালো দা,উদ্বার করছে। যাহা খুনের ঘটনায় ব্যবহৃত হয় এবং দা টি রক্তমাখা অবস্থায় ছিলো।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন ,গ্রেপ্তার ছৈয়দুল আমিন উক্ত মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্র, মাদ্রাসা ছুটি শেষে ছৈয়দুল আমিন সহ আরেক ছাত্রী মাদ্রাসার একটি কক্ষে বসে আপত্তিকর অবস্থায় ছিলো। বিষয়টি দপ্তরী দিদার আলমের নজরে আসলে মাদ্রাসা কতৃপক্ষের নিকট জানিয়ে দেয়। এনিয়ে মাদ্রাসায় শালিষের মাধ্যমে নিষ্পত্তি ও হয়। তবে খুন হওয়া দপ্তরীর নিকট একটি আপত্তিকর ভিডিও ধারন করা ছিল। যাহা নিয়ে খুনের সুত্রপাত বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান।
উল্লেখ্য গত ৮ নভেম্বর রাত পৌনে ৮ টার দিকে দিদার আলম বাড়ী ফেরার পথে খুন হয়।

 

আগেটেকনাফে সাগরপথে পাচারকালে ১১ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক
পরেকক্সবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা