যুবলীগের সুবর্ণজয়ন্তীর যুব মহাসমাবেশে ঢাকার রাজপথে রামু যুবলীগ 

0
4

 

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১১ নভেম্বর অনুষ্ঠিত যুব মহাসমাবেশে দুইশতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেছে কক্সবাজারের রামু উপজেলা যুবলীগ।
মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যুবলীগের এ যুব মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল এর নেতৃত্বে রামু উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়াসহ নেতাকর্মী ১০ নভেম্বর রাতে রামু থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার (১১ নভেম্বর)  সকালে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে বর্ণাঢ্য মিছিল সহকারে যোগদান করেন। সমাবেশ শেষে শুক্রবার রাতে নেতৃবৃন্দ রামুর উদ্দেশ্যে রওনা হয়ে শনিবার সকালে রামুতে পৌঁছেন।

রামু উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশে যোগদানকারী উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়েছেন

আগেনাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরেকোটবাজার আল-ফারুক ইনস্টিটিউট’র বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত