রামুতে ব্রিটিশ আমলের অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

0
5

হাসান তারেক মুকিম:

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় মাটি খুঁড়ে পাওয়া গেছে ব্রিটিশ আমলের একটি মর্টার শেল। এটি দেখতে সীমানা পিলার আবার রকেট ল্যাঞ্চারের মতোও মনে হচ্ছে। এ নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়ে হয়েছে। পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মোঃ আবদুল্লাহ জানান, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়ার আজিজুর রহমানের পরিত্যক্ত বসত ভিটায় পিলারের অবয়ব একটি বস্তু দেখতে পান। পরে  এলাকার মানুষজন সহকারে মাটি খুঁড়তেই দেখা মেলে ব্রিটিশ আমলের এ মর্টার শেলের। উদ্ধারকৃত মর্টার শেলটির দৈর্ঘ আনুমানিক দুই ফিট এবং ওজন সাড়ে সাত কেজি বলে জানা যায়।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি রামু থানা অফিসার ইনচার্জ (ওসি)কে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

রামু থানা অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল হোসেন যুগান্তরকে জানান, মর্টার শেলটি অবিস্ফোরিত ছিল,আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রামু সেনানিবাসের বোম ডিসপোজাল বিভাগ উক্ত মর্টার শেলটি ধ্বংস করে।

 

আগেশাহরুখ-দীপিকাকে নিয়ে সমালোচনার ঝড়
পরেগোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে?