রামু চাকমারকুলের নিকাহ রেজিষ্ট্রার কাজী সাইফুদ্দীনের ইন্তেকাল

0
6

 

কাজী এম,আবদুল্লাহ আল মামুন: 
রামু উপজেলার চাকমার কুল ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার ও ইসলামী ব্যাংকের এজেন্ট কাজী সাইফুদ্দীনের ইন্তেকাল করেছেন,
ইণ্ণালিল্লাহি ওয়া,,, রাজেউন,
তিনি ২৪ ডিসেম্বর শনিবার এশারের নামজের পর টেকনাফ উপজেলা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন,
কক্সবাজার জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাবেক সভাপতি কাজী অধ্যাপক ফরিদ উদ্দীন জানান টেকনাফের সী আলো রিসোর্ট এ দক্ষিন চট্রগ্রামের ইসলামী ব্যাংক
এজেন্ট ওনার্স সম্মেলন চলছিল,
রাত পৌনে ৮ টায় কাজী সাইফুদ্দীন সম্মেলন স্হলে অজ্ঞান হয়ে পড়লে তাৎক্ষনিক টেকনাফ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন,
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫০ বছর,
তিনি ৩ পুত্র মা,৩ বোন ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন,
উল্লেখ্য কাজী সাইফুদ্দীন শিশু থাকাকালীন অবস্হায় তার বাবা চাকমার কুল বড় মাদ্রাসা পাড়া বাসিন্দা মোজাফ্ফর আহমদ মারা যান,
তিনি দীর্ঘ দিন ধরে হ্রদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন,

বিভিন্ন মহলের শোক
—————————
এদিকে কাজী সাইফুদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চাকমার কুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার,সাবেক চেয়ারম্যান মুফিদুল আলম, কাজী এরশাদুল্লাহ, কাজী ফরিদ উদ্দীন, কাজী মুজিবুর রহমান চৌধুরী বেলাল,কাজী নেছার উদ্দীন,কাজী মোহাম্মদ হাসান,কাজী এম, আবদুল্লাহ আল মামুন, কাজী আবু বক্কর ছিদ্দিকী,কাজী ছৈয়দুল হক, কাজী নুরুল হাসান,কাজী শফিউল আলম,
সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা আহমদ ছৈয়দ ফরমান, প্রমুখ।
বিবৃতি দাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

আগেহাসিনা-কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা
পরেরামুতে সক্রিয় ভূমিদস্যু চক্র, মসজিদ-মাদ্রাসার পুকুর জবর-দখলের চেষ্টায় জনমনে ক্ষোভ