
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর
রামু চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে কলঘর বাজার ময়দানে ২ দিনব্যাপী ৩৫ তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাদ যোহর থেকে শুরু হচ্ছে। পরদিন জুমাবার (৩০ডিসেম্বর) বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এ দ্বীনি মাহফিল সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
দুই দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামায়েকেরামের মধ্যে রয়েছেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. এর খলিফা, বেফাকুল মাদারিসের নির্বাহী সদস্য আল্লামা মুফতি ওমর ফারুক সন্দ্বীপী, আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা হাফেজ হাসান জামিল, রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আলম আরমানী, জামিয়া মাদানিয়া শুলকবর চট্টগ্রামের মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমদ গনি, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা হাফেজ আব্দুল হক, বিশিষ্ট মুহাদ্দিস ও রুমালিয়ার ছড়া জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুন জদিদ। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ তাকরীর করবেন।
এ ইসলামী মহাসম্মেলনে শরীক হওয়ার জন্য ধর্মপ্রাণ জনতার প্রতি আহবান জানিয়েছেন, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।













