
প্রেস বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কক্সবাজারের উদ্যোগে সমাজের কম ভাগ্যবান ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার কলতলীস্থ আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও এপেক্স ক্লাব অব কক্সবাজারের ফাউন্ডার সভাপতি এপেঃ এড. আয়াছুর রহমান, এপেক্স ক্লাব অব কক্সবাজারের ফাস্ট প্রেসিডেন্ট এপেঃ মুকিম খাঁন, এপেঃ এম ইউ হাসান তালুকদার, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সদ্য সাবেক সভাপতি এপেঃ সুলতান আহমেদ, এপেক্স ক্লাব অব কক্সবাজারের বর্তমান সভাপতি এপেঃ সাঈদ হোসাইন আকাশ, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ আবু তাহের মিসবাহ, সার্ভিস ডাইরেক্টর এপেঃ জামাল উদ্দিন, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেঃ এম কামরুল হাসান, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সদস্য এপেঃ ওসমান গনি, আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রমুখ।
উল্লেখ আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কক্সবাজারের উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।













