লিংকরোড মাশরাফিয়া মাদ্রাসার ৭৩ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

0
8

 

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লিংকরোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ৭৩ তম বার্ষিক দ্বীনি মাহফিলে বক্তারা বলেছেন, ইসলামের আলোকরশ্মি দিকে দিকে ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজবিনির্মাণে ইলমে নবভীর ব্যাপক বিস্তারের বিকল্প নেই। এ ক্ষেত্রে এতদঞ্চলের ঐতিহ্যবাহী মাশরাফিয়া মাদ্রাসা অনন্য অবদান রেখে চলেছে। দ্বীনি শিক্ষা বিকাশের এ গতিধারাকে তরান্বিত করতে মু’মিন-মুসলমানদের এগিয়ে আসা ঈমানী দায়িত্ব।

জেলার বিশষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে ৯ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত বার্ষিক এ দ্বীনি মাহফিলে প্রধান মেহমান ছিলেন, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদীস, পীরে কামেল আল্লামা শেখ আহমদ। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম আল জামিয়াতুল ইসলামিয়া আল-আরাবিয়া মুজাহেরুল উলুমের মুহাদ্দিস মাওলানা মুফতি নুরুল্লাহ। বিশেষ বক্তা ছিলেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা কারী আব্দুল খালেক নিজামী, লিংকরোড মধ্যম মুহুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ আব্দুল হান্নান।
বিশিষ্ট প্রবীণ ওলামায়েকেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বীনি মাহফিলে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে এ বছর হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হয়।
তরুণ আলিম মাওলানা আমিনুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ দ্বীনি মাহফিলে বরেণ্য ওলামা-মশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণসহ দ্বীনি অনুরাগী জনতা শরীক হন।
আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে বার্ষিক মাহফিল সমাপ্ত হয়।

আগেএপেক্স ক্লাব অব কক্সবাজারের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
পরেরামুর কাউয়ারখোপের তরুণ আলেমেদ্বীন মাওলানা আতাউল্লাহর ইন্তেকাল: শোক