রামুতে শীত বস্ত্র বিতরণ করলেন ইউএনও ফাহমিদা মুস্তফা 

0
10

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুর খুনিয়া পালংয়ে শীতবস্ত্র বিতরণ করলেন রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাহমিদা মুস্তফা।

রবিবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ১২টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়া পালং আল্ হাসানিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং দারিয়ার দীঘি মারকাজুলহুদা মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে দারিয়ার দীঘি মারকাজুলহুদা মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ, শিক্ষা পরিচালক সাইফুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুজায়ইয়ানাতুল গাফফার, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা জুবায়ের হাসান, মাওলানা হাফেজ সলিমুল্লাহ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে প্রচন্ড ঠান্ডা অনুভুত হচ্ছে । যার কারণে রামুর বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। যাদের শীত তাড়ানোর ব্যবস্থা নেই এমন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে ।

আগেরামুতে গরু ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন
পরেরামুতে বন্যহাতির আক্রমনে এক ব্যক্তির মৃত্যু