
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে অস্ত্র মামলায় নুরুল আলম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সোমবার (১৬) জানুয়ারি বিকেলে জেলা ও দায়রা জজ মো. ইসলমাইলের আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল আলম টেকনাফর উপজেলার শামলাপুর জাহাজপুরা এলাকার ইজ্জত আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফরিদুল ইসলাম বলেন, ২০১৭ সালের ২৩ মার্চ র্যাব-৭ এর একটি দল শামলুপার নতুনপাড়া গ্রামের একটি বাড়ি অভিযান চালিয়ে আসামি নূরুল আলমকে একটি দেশিয় তৈরি এলজি বন্দুক ও চার রাউন্ড কার্তজসহ হাতেনাতে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে আস্তানা থেকে আরও তিনটি বন্দুক, একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। এই ঘটনায় র্যাব বাদি হয়ে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নূরুল আলমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।













