কক্সবাজার বাস-টার্মিনালে ব্যাডমিন্টন খেলায় তর্কাতর্কি, ছু*রিকাঘাতে দুইভাই খুন

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলায় সিনিয়র-জুনিয়রে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে মোহাম্মদ কায়সার (৩৫) নুরুল হুদার ছেলে মোহাম্মদ সায়দুল (৩৩)। কায়সার গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়দুল পেশায় কাঠমিস্ত্রী। তারা সম্পর্কে চাচাতো-জ্যেঠতুত ভাই।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নিহতদের বন্ধুরা জানিয়েছেন, লারপাড়ায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। সেখানে এলাকার সিনিয়র-জুনিয়র সবাই খেলেন। এরই অংশ হিসেবে আজ রাতে এলাকার জুনিয়ররা ব্যাডমিন্টন খেলছিলো। এর মধ্যে নিহত কায়সার ও সায়দুল গিয়ে জুনিয়রদের খেলা বন্ধ করতে বলেন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাড়ার জুনিয়র আতিককে চড়-থাপ্পর মারে কায়সার ও সায়দুল। এরপর আতিক চলে যায়। কিছুক্ষণ পর আতিক, তার ভাই কামাল ও জয়নাল এসে কায়সার ও সায়দুলদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হয়।

দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

আগেকক্সবাজার আদালতে অস্ত্র মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
পরেরামুতে ইট ভাটায় প্রশাসনের অভিযান,জরিমানা আদায়