রামুতে উপজেলা প্রশাসনের অভিযান: ৭ পিকআপ কাঠ জব্দ

0
10

 

শওকত ইসলাম, রামু
কক্সবাজারের রামু উপজেলাতে অবৈধ গোল কাঠ ও চেরাই করা আকাশমনি ও গর্জন,গামারী কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাটির মাথা এলাকা থেকে প্রায় ৭ ট্রাক কাঠ জব্দ করা হয়।রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন,দক্ষিণ মিঠাছড়ীতে অনেক দিন ধরে মোঃশাহজান,আব্দুল মঈন,শফিকুল আলম,মোস্তাক আহমদ,মোঃজাকের, আবুল বশর চোরাই কাঠ ও অবৈধ ভাবে কাঠ ব্যবসা চালিয়ে যাচ্ছে।গোল সাইজের ও চেরাইকৃত আকাশমনি ও গর্জন গামারী কাঠ পাচার করার সংবাদ পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ এসকল কাঠ উদ্ধার করে নিয়মিত মামলা দায়ের এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে বলা হয়।প্রশাসন কে সহযোগিয় ছিলেন রামুর বিজিবি,বন বিভাগ,দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ ভূট্টো ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগেরামুতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন: শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতা
পরেরামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম ও স্বজনপ্রীতি