রামুতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ সদস্যদের নিয়ে পেইভ রিফ্রেসার্স প্রশিক্ষণ

0
3
আল মাহমুদ ভূট্টো: 

রামুতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্যদের নিয়ে পেইভ রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উপজেলা পর্যায়ে সক্রিয় সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত একটি বহুদলীয় প্লাটফর্ম যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে শান্তি- সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে কাজ করছে। একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত এবং মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগ সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করাই পিএফজি এর উদ্দেশ্য। ২২ জানুয়ারি, রবিবার রামু উপজেলা অফিসার্স ক্লাবে এ রিফ্রেসার্স প্রশিক্ষণের আয়োজন করে

দি হাঙ্গার প্রজেক্ট। পিস অ্যাম্বেসেডর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট, ঢাকা এর প্রজেক্ট ম্যানেজার আল আমীন মিয়া। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আব্দুর রব ও ইয়ূথ মোবিলাইজেশন অফিসার মো. আরমান মাহমুদের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণে অংশ নেন রামু উপজেলা পিএফজির সমন্বয়কারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, পিস অ্যাম্বেসেডর রামু উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ,
সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা  সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, পিস অ্যাম্বেসেডর হোসনে আরা বেগম, জেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রাবন্ধিক আখতারুল আলম, মানবাধিকার কমিশনের সহ সভাপতি মৌলানা বখতেয়ার আহমদ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, রামু উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মৌলানা নুরুল হাকিম, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী, রামু কেন্দ্রীয় সীমা বিহারের ধর্মপাল ভিক্ষু , রামু ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম, রামু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, রামু উপজেলা মহিলা দলের সভাপতি রাবেয়া বসরী রাবু মেম্বার, মহিলা আওয়ামীলীগ নেত্রী মনোয়ারা ইসলাম নেভী, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সরওয়ার কামাল সোহেল, বিএনপি নেতা মহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু,
জাসদ নেত্রী ডালিয়া জামান, সংগীত শিল্পী গোলাম মোস্তফা বাবুলসহ (পিপল এগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশন্স) পেইভ সদস্যবৃন্দ।
আগেনাইক্ষ্যংছড়ির ঘুমধুমে দুই ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
পরেরামুতে ছেলের হাতে পিতা খু*ন!