রামুতে গহীন পাহাড়ে অবৈধভাবে বালি উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

0
9

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুর খুনিয়া পালংয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায়  ইউনিয়নের আপাররেজু বিটের আওতাধীন থোয়াংগা কাটা ধল্যারছড়া স্কুলের পাহাড় (আলহাজ্ব ফজল আম্বিয়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ) এলাকায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক আনিসুর রহমান বলেন, আপুররেজু বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সওয়ার আলম জানান, অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযানে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান, ধোয়া পালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ, আপাররেজু বিট কর্মকর্তা জসিম উদ্দিন, ধোয়া পালং বিট কর্মকর্তা আব্দু করিম সহ সিপিজি সদস্য ও ভিলেজারগণ উপস্থিত ছিলেন।

আগেরামুতে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পরেরামুতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন