রামুতে মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

0
11

শওকত ইসলাম,রামু

রামুতে মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। ৯ তারিখ বৃহস্পতিবার সকালে রামু থেকে নাইক্ষ্যংছড়ি উপবন লেকে দিনব্যাপি এ শিক্ষা সফরে শিশু শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও রামু উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রহমানিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান,রামু উপজেলা সুজনের সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম,যুগান্তরের রামু প্রতিনিধি হাসান তারেক মুকিম দৈনিক আজকের দেশবিদেশের রামু প্রতিনিধি শওকত ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ , সহকারি শিক্ষক সেলিনা আকতার,নাছিমা খানম,জয়শ্রী বড়ুয়া,রহিমা আকতার,নাসরিন আকতার,নাছিমা আকতার,রিনা বড়ুয়া,মোছাদ্দিকা বেগম অফিস সহায়ক রিফাত সহ প্রাত্তন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিদের শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা, সু-শৃঙ্খলতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও শিক্ষার্থী জন্য ব্যবস্থা ছিল কবিতা, কৌতুক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ইত্যাদি প্রতিযোগিতার।

আগেপর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে “টিএম বার্মিজ মার্কেট”
পরেরামুর ডাকভাঙ্গা ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব