রামু প্রতিনিধি:
রামুর দূর্গম জনপদে দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশ। উপজেলার ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের ১০০ এতিম, প্রতিবন্ধী, বিধবা ও হতদরিদ্র শিক্ষার্থীর পরিবারকে এসব সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার, ১৪ ফেব্রæয়ারি সকাল ১১ টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাসুম বিল্লাহ খান, ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো. বরকত উল্লাহ, ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কায়েস ও মো. হাসান তালুকদার, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আবদু শুক্কুর ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদার জানিয়েছেন- অনুষ্ঠানে ১০০ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন বিতরণ করা হয়। ডাকভাঙ্গা বাংলাদেশ এর ফুড এইড প্রকল্পের আওতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান- রামুর কাউয়ারখোপ ইউনিয়নের দূর্গম এলাকা মৈষকুম এবং কচ্ছপিয়া ইউনিয়নের দূর্গম এলাকা ডাকভাঙ্গা গ্রামে ডাকভাঙ্গা বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠিত দুটি বেরসকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এরফলে ওই গ্রাম দুটিতে অসহায় শিশুরা মানসম্মত শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতি চর্চার আয়োজন করা হয়। পাশাপাশি ফুড এইড প্রকল্ডের আওতায় বিদ্যালয়ের এতিম, দরিদ্র-প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।