রামুতে জাতীয় ভোটার দিবস পালিত

0
9

কফিল উদ্দিন, রামু

ভোটার হব নিয়ম মেনে,ভোট দিবো যোগ্য জনে এই প্রতিপ্রাদ্যকে সামনে নিয়ে রামুতে পালিত হয়েছে,জাতীয় ভোটার দিবস ২০২৩। রামু উপজেলা নির্বাচন কার্যালয়ের উযযোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। এসময় তিনি বলেন,‘যারা নতুন ভোটার হবে তারা যেন কোনভাবেই হয়রানির শিকার না হন। নির্বিঘ্নে তারা যেন ভোটার হতে পারেন। কারণ জাতীয় পরিচয়পত্র জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সকল নাগরিকের ডাটাবেজ তৈরি করে নতুন ভোটার হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। সভায় আগত নবীন ভোটারদের উদ্যেশ্যে ইউএনও ফাহমিদা মুস্তফা আরও বলেন,কক্সবাজার একটি বিশেষায়িত এলাকা হওয়ার কারনে ভোটার হতে কিছুটা অতিরিক্ত কাগজপত্র দিতে হয়,আপনারা ধৈর্য্য সহকারে ভোটারের সকল কাজ সম্পন্ন করবেন। উপজেলা প্রশাসন রামু সব সময় আপনাদের কল্যানে কাজ করে যাবে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম। আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,আনসার ভিডিপি কর্মকর্তা আরজিনা আকতার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম,সাংবাদিক নুরুল ইসলাম সহ অনেকেই।

বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়।

আগেগর্জনিয়ায় অবৈধ বিদ্যুৎ লাইনে ব্যবসা : অভিযানে বিচ্ছিন্ন সংযোগ
পরেরামু চা বাগান বাজার ব্যবসায়ি সমিতির শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন