চকরিয়ায় গ্রীণ লাইনের ধাক্কায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

0
9
মোহাম্মদ খোরশেদ হেলালী: 
কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি গ্রীণ লাইন পরিবহণের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। বুধবার (১৫মার্চ) সকাল ৯টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ৩নং ওয়ার্ডের আমতলী পাড়ার মো. বশির আলমের ছেলে মুহাম্মদ আরমান শাকিল (২৪) এবং একই ওয়ার্ডের খুরপাইনঝিরির মো.আবু মোছার ছেলে ইসমাইল সিদ্দীকি (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক খোকন রুদ্র দে বলেন, গ্রীণ লাইন (ঢাকামেট্টো ব-১৫-২৮২১) পরিবহণের যাত্রীবাহি বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। এসময় আরমান ও ইসমাইল মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাবার পথে গ্রীণ লাইন পরিবহণের বাসটি আমতলী এলাকায় পৌছলে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। অপর এক গাড়িকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটায়। এতে মোটর সাইকেল আরোহীরা গুরুতর আহত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী বলেন, দূর্ঘটনা কবলিত গ্রীণ লাইন পরিবহণের বাস ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতদের। বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।
আগেরামু ও নাইক্ষ্যংছড়ি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান
পরেরোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের প্রতিনিধি দল টেকনাফে