
মোহাম্মদ খোরশেদ হেলালী:
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরী পাড়া এলাকায় সরকারি সংরক্ষিত পাহাড় অবৈধভাবে কর্তন করতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।
আজ ( ২৯ মার্চ) বুধবার ভোর সকালে এ ঘটনাটি সংঘটিত হয়েছে । নিহতরা হলেন ১ নম্বর ক্যাম্পে আব্দুল মোতালেব এর পুত্র জাহিদ হোসেন (২৩) ও তিন নম্বর ক্যাম্পের মোহাম্মদ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর (২০) । ১ জনের নাম এখনো জানা যায়নি ।
উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ এমদাদুল হক জানান খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। এ সময় পুলিশের সদস্য ও সিপিপি কর্মীরাও অংশগ্রহণ করেন।
উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বেলা ২ টায় ঘটনাস্হ পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, দমকল বাহিনীর সদস্যরা পাহাড়ের মাটির চাপা অবস্থায় ২ টি মরদেহের লাশ উদ্ধার করলেও সকালে স্থানীয়রা নিহত একজনের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান , নেছার আহমেদ নামক এক ব্যক্তি পার্শ্ববর্তী ক্যাম্প থেকে রোহিঙ্গা শ্রমিক এনে অবৈধ ভাবে পাহাড় কর্তন করতে গিয়ে প্রাণহানির ঘটনাটি ঘটেছে ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান মাটি চাপা পড়ে নিহত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে ।











