রামুতে স*ন্ত্রাস, নাশ*কতা ও চোরা*চালান প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

0
5
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামু উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সন্ত্রাস, নাশকতা ও চোরাচালান প্রতিরোধে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা সভায় সভাপতিত্ব করেন।
২৯ মার্চ(বুধবার) সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদের নতুন ভবনের হল রুমে এ সভা অনুষ্টিত হয়।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল।
অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মজ্ঞুর হাসান ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার, রামু উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল,

রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৩০ বিজিবি প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বক্তব্য রাখেন।

রামু উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় চৌমুহনীর যানজট নিরসন, ভাসমান দোকান উচ্ছেদ, গাড়ি পার্কিংয়ের জায়গা নির্ধারন, চৌমুহনীর সৌন্দর্য রক্ষা ও জনদূর্ভোগ নিরসনে ময়লা আবর্জনার স্তুপ অপসারণ, অবৈধ ভাবে গরু পাচার রোধে জরুরি পদক্ষেপ নেওয়া, মাদক ও নানা রকম অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয সিদ্ধান্ত নেয়া হয়।
আগেসৌদি আরবে সড়ক দূ*র্ঘটনা: রামুর যুবক হোছাইনের পরিবারে শোকের মাতম
পরেউখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চা*পা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিক নিহ*ত