উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চা*পা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিক নিহ*ত

0
10
 মোহাম্মদ খোরশেদ হেলালী:
কক্সবাজারের  উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরী পাড়া এলাকায় সরকারি সংরক্ষিত পাহাড় অবৈধভাবে  কর্তন করতে গিয়ে   মাটি চাপা পড়ে  ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।
আজ  ( ২৯ মার্চ)  বুধবার  ভোর সকালে  এ ঘটনাটি সংঘটিত হয়েছে । নিহতরা হলেন ১ নম্বর ক্যাম্পে আব্দুল মোতালেব এর পুত্র জাহিদ হোসেন (২৩) ও তিন নম্বর ক্যাম্পের  মোহাম্মদ ওয়ারেসের পুত্র  সৈয়দ   আকবর  (২০) ।  ১ জনের নাম এখনো জানা যায়নি ।
উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ এমদাদুল  হক জানান   খবর পেয়ে  দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে   উদ্ধার  কাজে নেমে পড়েন। এ সময়  পুলিশের সদস্য  ও সিপিপি কর্মীরাও অংশগ্রহণ করেন।
উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা  ইমরান হোসাইন সজীব  ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা  গাজী শফিউল আলম বেলা ২ টায়    ঘটনাস্হ পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান,  দমকল বাহিনীর সদস্যরা  পাহাড়ের মাটির  চাপা  অবস্থায়  ২ টি মরদেহের লাশ  উদ্ধার করলেও সকালে  স্থানীয়রা  নিহত একজনের লাশ  উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান , নেছার আহমেদ  নামক এক ব্যক্তি   পার্শ্ববর্তী ক্যাম্প থেকে  রোহিঙ্গা শ্রমিক এনে অবৈধ ভাবে  পাহাড় কর্তন  করতে গিয়ে প্রাণহানির ঘটনাটি ঘটেছে ।
উখিয়া  থানার অফিসার ইনচার্জ  শেখ মোহাম্মদ আলী জানান  মাটি চাপা পড়ে  নিহত  উদ্ধার হওয়া  রোহিঙ্গাদের লাশ  ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে ।
আগেরামুতে স*ন্ত্রাস, নাশ*কতা ও চোরা*চালান প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা
পরেটেকনাফ স্থলবন্দর: ডলারে ‘যেমন খুশি’ দাম নিচ্ছে ব্যাংক, বিপাকে ব্যবসায়ীরা