
নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার কাউয়ারখোপ পুর্ব পাড়ায় বিজিবির সাথে সংঘর্ষে নিহত আবদুল জব্বারের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে। ৯ এপ্রিল রবিবার রাত সাড়ে ৮ টায় রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি বাসিন্দা আমেরিকা প্রবাসী আবু কায়সারের উদ্যেগে এই আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে জানা গেছে।
অনুদান হস্তান্তর কালীন উপস্হিত ছিলেন আন্তর্জাতিক সেবা মুলক সংগঠন রামু উপজেলার সভাপতি জামাল হোসেন, সুর্যের হাসি যুব ফাউন্ডেশন কক্সবাজার এর সি,ই,ও নুরুল হক বুল বুল, যুবনেতা মামুন চৌধুরী, ,রামু প্রেস ক্লাবের সহসভাপতি কাজী এম,আবদুল্লাহ আল মামুন,কাউয়ারখোপ ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক
বিশিষ্ট ব্যবসায়ী এনামুল্লাহ,মোর্শেদ আমিন টিপু সহ স্হানীয় নেতৃবৃন্ধ।
জানাগেছে গত ৮ এপ্রিল রাতে কাউয়ারখোপে গরু পাচারকারী – বি,জি,বি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্হানীয় রড সিমেন্টের দোকানের শ্রমিক আবদুল জব্বার।
রবিবার বিকেল ৫ টায় পশ্চিম কাউয়ারখোপ জামে মসজিদের পার্শের বিলে জানাজা শেষে দাপন সম্পন্ন হয়।
কাউয়ারখোপ ইউপি সদস্য আজিজুল হক বলেন,
নিহত আবদুল জব্বার ছিলেন একজন দুঃস্হ
ও অসহায় ব্যক্তি, স্হানীয় বাজারে
একটি দোকানের অধীনে গাড়ীতে রড সিমেন্ট লোড- আনলোড করে কোন রকমের সংসারের ঘানি টেনে আসছিলেন।
জব্বারের রয়েছে ছোট ছোট ৪ সন্তান তার মাঝে ৬
বছরের মেঝ ছেলে থ্যালাসুমুনিয়া রোগে আক্রান্ত।
নিয়মিত রক্ত দিতে হয় তাকে। এই অসহায় পরিবারের সহযোগীতায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।













