রামুতে সড়ক দু*র্ঘটনায় অটোরিকশা চালক নি*হত

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত ও ২ জন আহত হয়েছে। আহতদের মাঝে ফয়সাল(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের অবস্থা আশংকাজনক।

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদ নগর  পানের ছড়া জেটির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ হাসান রশিদ নগর ইউনিয়নের পানের ছড়া মুড়া পাড়া গ্রামের তৈয়ম গোলালের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা মাছ বোঝাই মিনি পিকআপ পানের ছড়া জেটির রাস্তা মাথা নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে  অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। পরে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ৩ জনকে উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরতর আহত ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু হাইওয়ে পুলিশের ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যত্য নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দূূঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে বলে জানান।

আগেরামুতে হামলার শিকার পিতা-পুত্র
পরেরামুতে বিজিবি-গরু চোরাকারবারি সংঘর্ষ, ২৫০জনকে আসামি করে মামলা