রামুতে রোযাদারদের মাঝে বৌদ্ধ ভিক্ষুর ইফতার সামগ্রী প্রদান

0
6

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারের রামুতে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোযাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে, শ্রী জ্যোতিসেন মহাথের।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ৩ টায় নিজ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জ্যোতিষেণ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৫০০ রোজাদারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন, ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে ভান্তে প্রতিবছর রমজান মাসে গরিব এবং অসহায় রোযাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। করোনা কালেও তিনি মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অসহায় এবং দুস্থদের মাঝে। তিনি বলেন এখানে সম্পীতির কোন ঘাটতি নাই। হিংসে নেই একে অপরের ধর্মের প্রতি।

রামু রাংকুট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথের বলেন, মানবতাকে সকল ধর্মই সম্মান করে। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। ধর্মের বিভেদ ভুলে গিয়ে গরিব অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানবতায় হোক মানবের ধর্ম, দিনশেষে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ।

ইফতার সামগ্রী বিতরণকালে জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া,সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাছুম,ইউপি সদস্য সাহাবউদ্দিন,ইউপি সদস্য মোহাম্মদ ইউনূছ,জয়নাল বাঙ্গালী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বৌদ্ধ ধর্মীয় গুরু কে শ্রী জ্যোতিসেন মহাথেরর এমন কর্মকান্ড সমাজে প্রশংসা কুড়াচ্ছে । দৃঢ় করছে এখানকার সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন। মানুষ বুঝতে শুরু করেছে একে অপরের প্রতি ভালোবাসা,শ্রদ্ধা,সম্মান হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।

আগে৩০ এপ্রিল হ*ত্যা করা হবে বলিউড সুপারস্টার সালমানকে!
পরেরামু প্রেস ক্লাবের মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত