
মোঃ নুরুল হক সিকদারঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে কক্সবাজারের রামুর একটি এতিমখানায় ও ৪’শত জন অসহায় রোজাদার হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ৩০ বিজিবি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেরাংঘাটা বাঁশ বাজার মাঠে এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
ফতেখাঁরকুল জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
ইফতার বিতরণ শেষে অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ বছর রমজান মাসে ইফতার মাহফিলের পরিবর্তে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সংস্থাটির মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনায় পুরো রমজান মাসজুড়ে দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও এ কার্যক্রম চলবে। এসময় তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ,সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ সীমান্তবর্তী এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রামু জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে ৩০ বিজিবির সহকারী পরিচালক জসিম উদ্দিন, রামু শহর ক্যাম্প কমান্ডার শাহ আলম, বিজিবির উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।













