রামুতে জমি দখলে বাধা দেওয়ায় দিনমজুর পরিবারের উপর হামলা, নারীসহ আহত ৪

0
10

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে জমি দখলে বাধা দেওয়ায় দিনমজুর পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী মৃত আমির হোসেনের পুত্র নুরুল আজিম ১৩ জনকে বিবাদী করে রামু থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, দিনমজুর নুরুল আজিমের মাতা জয়নাব বেগমের স্বত্ব দখলীয় জায়গা জোরপূর্বক দখলে নিতে দীর্ঘদিন থেকে নানা অপতৎপরতা চালিয়ে আসছিল পশ্চিম মেরংলোয়া এলাকার একটি ভূমিদস্যুক্র।

এরিই সুত্র ধরে বুধবার সকালে মৃত মোঃ ইসলামের পুত্র শহিদুল্লাহ সওদাগর (৩৮), নূর আহমদের পুত্র রিয়াজ উদ্দিন (২৬), তাহের উদ্দিন (২৮), মৃত উলা মিয়ার পুত্র নূর আহমদ (৫২), মৃত মমতাজুল আলমের পুত্র মোঃ আদিল (২২), মৃত আশরাফ জামানেরর পুত্র আবছার কামাল (৪৮), মৃত উপা মিয়ার পুত্র নজিবুল আলম (৫০), হাজী নুরুল হকেরর পুত্র জালাল উদ্দিন (৩৫), নূর আহমদের পুত্র মোবারক হোসেন (২২), আলতাফুল আলমের স্ত্রী রুমানা আক্তার (২৫), ইয়াছমিন আক্তার (২৯), নূর আহমদের স্ত্রী হালেছা বেগম (৪৫), তাহের উদ্দিনের স্ত্রী কুলচুমা বেগম (২২) এর নেতৃত্বে অপরাপর সন্ত্রাসীরা দিনমজুর নুরুল আজিম গংদের স্বত্বীয় জায়গায় প্রবেশ করে জবর দখলের চেষ্টা চালায়। এসময় তাদেরকে বাধাপ্রদান করলে বিবাদীরা ধারালো দা ও লাটি দিয়ে আঘাত করে নুরুল আজিম, তার বড় ভাই নুরুল আলম, আব্দু শুক্কুর এবং ভাবি খালেদা বেগম ও শামসুন্নাহারকে হাতে, শরীরে ও মাথায় মারাত্মকভাবে জখম করে।এসময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাদেরকে রামু হাসপাতালে নিয়ে যান। এদিকে হামলার শিকার পরিবার থানায় মামলার আশ্রয় নিলে হামলা-মিথ্যা মামলা এমনকি প্রাননাশের হুমকি ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বিবাদীরা । এব্যাপারে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

এব্যাপারে রামু থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন , তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

আগেরামুতে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা
পরেরামু কলেজ প্রথম ব্যাচ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত