
নিজস্ব প্রতিনিধিঃ
কৃষকের পাকাঁধান কেটে ঘরে তুলে দিয়েছে রামু উপজেলা যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচীর অংশ হিসেবে রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ আলীর উদ্যোগে ও সার্বিক তত্বাবধানে রামু গর্জনিয়া ইউনিয়নের অসহায় কৃষক আবুল কাশেমের ধান কেটে ঘরে তুলে দিল রামু উপজেলা যুবলীগ।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলী খান জানান, যুবলীগ একটি মানবিক সংগঠন,আগামীতেও যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে মানবিক সেবায় অসহায় মানুষের পাশে থাকব। আজকের কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে রামু উপজেলা যুবলীগের এই কার্যক্রম। কৃষকের ঘরে বোরো ধান না ওঠা পর্যন্ত রামু উপজেলা যুবলীগ এই কর্মসূচি চালিয়ে যাবে।
এই কর্মসুচিতে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ, সাবেক ছাত্রনেতা এডভোকেট তানভীর শাহ, যুবনেতা মিন্টু দে সাজু, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমেদ, ইউপি সদস্য ফিরোজ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াহিয়া চৌধুরী, রেজাউল হক ভুট্টো, মুজিবুর রহমান, রাকিব মোহাম্মদ লিপু, আলী আশরাফ, আবু আসাদ রিকু সহ আরও অনেকে উপস্থিত থেকে ধান কাটায় অংশগ্রহন করেন।













