মনোনয়ন নিলেন সর্বস্তরের জনসাধারণের গ্রহণযোগ্য কাউন্সিলর সালাউদ্দিন সেতু

0
5

 

মোহাম্মদ শফিক, কক্সবাজার
আগামী ১২ জুন আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ এর সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও পৌরসভার ১০নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের গ্রহণযোগ্য কাউন্সিলর সালাউদ্দিন সেতু। মঙ্গলবার (০৩ মে ) কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মাহমুদুল হক মাদু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল। ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, পূর্ব মহাজের পাড়ার সমাজ কমিটির সভাপতি মোরশেদ আলম, বঙ্গপাহাড় সমাজ কমিটির সভাপতি নুরুচ্ছপা সাগর, স্টেডিয়াম পাড়ার সমাজ কমিটির সাধারণ সম্পাদক এইচ ইউ বাহাদুর এবং মহাজের পাড়ার সমাজ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও মহাজের পাড়ার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, মহাজের পাড়ার যুব উন্নয়র বহুমূখী সমবায় সমিতিরি সভাপতি নুরুল আলম এবং সমাজের অসংখ্য মুরব্বিসহ ও অত্র এলাকার জনসাধারণ।
এসময় স্থানীয় জনসাধারণ বলেন, “সালাউদ্দিন সেতু একজন অত্যন্ত বিনয়ী ন¤্র -ভদ্র ও সাদামনের মানুষ। আমাদের জানামতে, সে কখনও মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেননি। পথেঘাটে যেখানে দেখা হয় সেখানে মানুষকে তিনি মূল্যায়ন করেন এবং সবসময় পিট-পেটের খবর নেই, এটাই তার একটা জন্মগত স্বভাব। এছাড়া সকালে সবার আগে পৌরসভায় নিজ কার্যালয়ে হাজির হয়ে সেবা প্রার্থীদের সেবা দেওয়ার অপেক্ষায় থাকে। এমনকি নিজ ওয়ার্ডসহ অন্যন্যা ওয়ার্ডের মানুষকেও সে নানাভাবে সেবা দেয়। তাই ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে আবারও সে অত্র ওর্য়াড থেকে বিপুল ভোটে নির্বাচিত হবে এটা আমাদের প্রত্যাশা”

আগেনাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৮১টি মায়ানমারের গরু জব্দ
পরেরামুতে বর্নাঢ্য আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন