নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৮১টি মায়ানমারের গরু জব্দ

0
4

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি 
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার( ৪ মে) ভোরে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপি কর্তৃক ৮১টি মায়ানমারের গরু জব্দ করা হয়।
১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বিজ্ঞপ্তির মাধ্যমে জানান গত জানুযারি হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ (ষোল) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে। সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আগেরাস্তায় ব্যারিকেড দিয়ে দুই গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা লুট! পুলিশ বলছে ভিন্ন কথা
পরেমনোনয়ন নিলেন সর্বস্তরের জনসাধারণের গ্রহণযোগ্য কাউন্সিলর সালাউদ্দিন সেতু