গহীন পাহাড়ে অবৈধভাবে বালি উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

0
7

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

কক্সবাজারের রামুর খুনিয়া পালংয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (০১৮ মে) দুপুর ৩ টায় রাজারকুল রেঞ্জের আওতাধীন দারিয়াদিঘি বিটের কালুর দোকান এলাকায় অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়।

জানাগেছে, খুনিয়া পালং ইউনিয়নের দারিয়াদিঘি বিটের কালুর দোকান এলাকায় গহীন পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৮০ফুট পাইপ জব্দ করা হয়।

 

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মালামাল নিষ্পত্তি সাধনে বন বিভাগকে নিয়মিত মামলা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে খুনিয়াপালং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবছার কামাল, রাজারকুল রেঞ্জের সদর বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, আপাররেজু বিট কর্মকর্তা জসিম উদ্দিন,দারিয়াদিঘি বিট কর্মকর্তা আরজু মিয়া সহ বিভিন্ন বিটের বনকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আগেনাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
পরেবিশ্লেষণ: বিশ্ব এখন তিন নয়, চার বলয়ে বিভক্ত, বাংলাদেশ কোথায়