
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্টান চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির আর
নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮বছর। ১৯৯১
সালে চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে চকরিয়া কোরক বিদ্যাপীঠ নামে একটি শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলেন তিনি। তার অবদানে আজ এই শিক্ষা প্রতিষ্টান
কক্সবাজার জেলায় সেরা স্কুলের তালিকায় রয়েছে। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুৃই মেয়ে রেখে যান। দুই ছেলে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও দুই
মেয়েও শিক্ষিকা। তিনি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর শ্বশুর। বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজির পাড়ার
মরহুম আবদুল কাদের (প্রকাশ কাদের বলির) প্রথম সন্তান।
তার মৃত্যুতে চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব
জাফর আলম, উপজেলা চেয়ারম্যান ও কোরক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম সাঈদী শোক ও সমবেদনা জানিয়েছেন।













