

নিজস্ব প্রতিবেদকঃ
স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের রামুতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্ভোধন করা হয়েছে। সোমবার (২২মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে সহকারি কমিশনার(ভূমি) নিরুপম মজুমদারের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। পরে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
আয়োজিত সভায় বক্তারা বলেন,স্মার্ট ভূমি সেবা সপ্তাহে ভূমি সেবা প্রার্থীদের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হয়েছে। নতুন নামজারী খতিয়ান সৃজন,খাজনাসহ ভুমি সংক্রাম্ত সকল সেবা অনলাইনের মাধ্যমে করা যায়,এবং জরুরি সেবা ১৬১২২ এর কল করেও ভুমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন,উপজেলা প্রকৌশলী মজ্ঞুর হাসান ভূইয়া,রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন,দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা,খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক,রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া,সাংবাদিক নুরুল ইসলাম সেলিম প্রমুখ। আয়োজিত সভায় উপজেলার সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ,রাজনীতিক,সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি চলবে আগামী ২৮ মে রবিবার পর্যন্ত। জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এই ভুমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।













