রামু প্রতিনিধি:
রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভ‚মি) নিরুপম মজুমদার বলেছেন- নারীদের সুশিক্ষিত করা এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সরকার অনেক বেশী অবদান রাখছে। সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থার মাধ্যমে নারীদের সেলাই, এমব্রয়ডারী, কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ে কর্মমুখি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এসব প্রশিক্ষণ লাভ করে প্রতিটি নারী পরিবার বা সমাজে বোঝা না হয়ে নিজেদের স্বাভলম্বী ও আত্মমর্যাদাশীল করার সুযোগ পাচ্ছে।
বৃহষ্পতিবার, ১ জুন বিকাল তিনটায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকায় বেসরকারি সংস্থা ‘অর্ণব কক্সবাজার’ এর উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ‘অর্ণব ট্রেনিং সেন্টার’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অর্ণব কক্সবাজার এর প্রধান নির্বাহী নুরুল আজিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাল্স বাংলাদেশ এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম কলিম, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারুনুর রশিদ প্রমূখ।
অর্ণব কক্সবাজার এর ফোকাল পার্সন কাইয়ুম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রশিক্ষক সাদিকা মাহবুব, অর্ণব ট্রেনিং সেন্টারের স্বেচ্ছাসেবী মো. রিয়াজ ও মিজানুর রহমান।
অর্ণব কক্সবাজার এর প্রধান নির্বাহী নুরুল আজিম জানান- সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকাগুলোতে পিছিয়ে পড়া নারীদের কর্মমূখি শিক্ষার মাধ্যমে স্বাভলম্বী করার প্রয়াসে অর্ণব কক্সবাজার এ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। পর্যায়ক্রমে উপজেলার পিছিয়ে পড়া অন্যান্য এলাকাসমূহে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।