রামুর ডাকভাঙ্গা ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন সম্পন্ন

0
3

রামু প্রতিনিধি:
রামু উপজেলার কাউয়ারখোপ ও কচ্ছপিয়া ইউনিয়নের দূর্গম জনপদে স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশ প্রতিষ্ঠিত ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্পতিবার, ১ জুন রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বনভোজনে অংশ নেন- ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাসুম বিল্লাহ খান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদার, ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবুল কাসেম, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আবদু শুক্কুর, সদস্য সুলতান আহমদ, প্রধান শিক্ষক আবুল কালাম, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিনা আকতার ও ফররুখ আহমদ, প্রধান শিক্ষক আরেফা বেগম।
অনুষ্ঠানে ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিক জুর্মি বড়–য়া, সালমা আকতার, সিরাজুল ইসলাম, আবদুল হামিদ, আরেফা আকতার, রাবেয়া বেগম, শিউলী রানী দে, মার্জিয়া বেগম, সালেহা আকতার, উম্মে সালমা, তৈয়বা আকতার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদার জানিয়েছেন- ডাকভাঙ্গা বাংলাদেশ পরিচালিত এ দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এ বনভোজনে স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নিয়েছে। ডাকভাঙ্গা বাংলাদেশ এর কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারিবৃন্দও এতে অংশ নেন।
উল্লেখ্য- কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের দূর্গম এলাকা মৈষকুম এবং কচ্ছপিয়া ইউনিয়নের দূর্গম এলাকা ডাকভাঙ্গা গ্রামে ডাকভাঙ্গা বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠিত দুটি বেরসকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এরফলে অবহেলিত জনপদের শিশুরা মানসম্মত শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে।

আগেচ্যালেঞ্জের হবে আগামী নির্বাচন, প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী
পরেকক্সবাজারে সাংবাদিকের ওপর হা*মলা, কাউন্সিলর প্রার্থীকে ইসিতে তলব