রামু গর্জনিয়া বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী ও নূরানী ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ 

0
3

 

এস এম হুমায়ুন কবির:

কক্সবাজার জেলার রামু উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী নূরানী ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান উপদেষ্টা মাওলানা আলি আকবর আনসারীর সভাপতিত্বে ও বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী নূরানী মাদ্রাসার পরিচালক মাওলানা ওমর ফারুক বিন ইসহাকের উপস্থাপনায় মাদ্রাসার নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।
২০জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সহকারী শিক্ষক তামজিদুল ইসলাম সাকিবের কোরআন তেলোয়াতের মাধ্যমে অভিভাবক সমাবেশ শুরু হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গর্জনিয়া ফ্রেন্ডস এসোসিয়েশনের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এস এম হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ ইরফান উল্লাহ,মাওলানা এম কাউছার মাহমুদ, মাওলানা মুহাম্মদ কাওসার,বেলতলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল মন্নান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এস এম হুমায়ুন কবির বলেন,শিক্ষিত নাগরিকরাই কেবল আগামীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরী করতে বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী ও নূরাণী মাদ্রাসার ভূমিকা প্রশংসনীয়। কেবল বেলতলি বাজার এলাকায় নয় সারা গর্জনিয়ায় অভিভাবকদের মাঝে সাড়া ফেলেছে। প্রতিষ্ঠান টির অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপস্থিত অভিভাবক বৃন্দ,পরিচালনা পর্ষদ ও সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা ও কামনা করেন।

আগেজমি দখল করলে ৭ বছরের জেল, আইন হচ্ছে
পরেরামুর চাকমারকুলে যুবককে অ*পহরণের চেষ্টা, রোহিঙ্গা সহ ২ জনকে গনধোলাই