নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ৪১টি বার্মিজ গরু জব্দ

0
6

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি’র এক বিশেষ অভিযানে
বৃহস্পতিবার  (১৩ জুলাই) দুপুর ১ টার নাইক্ষ্যংছড়ি উপজেলা দোছড়ি ইউনিয়নের ডুলুঝিরি নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪১টি বার্মিজ গরু জব্দ করেন।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের জানান, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জানুযারি থেকে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে ১১ বিজিবি।

 

আগেরামুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত
পরেখুরুশকুলে বিদ্যুৎ স্পৃষ্টে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু