
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান,
দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর বারটায় রামু কেন্দ্রীয় জামেয়াতুল উলুম মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে
যুগান্তরের রামু উপজেলা প্রতিনিধি হাসান তারেক মুকিম এর সঞ্চালনায় ও যুগান্তরের ভ্রাম্যমান প্রতিনিধি মুহাম্মদ আবুল কাসেম এর সভাপতিত্বে সাংবাদিক, সমাজকর্মীসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবনী নিয়ে আলোকপাত করেন এবং
তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।














