
কফিল উদ্দিন,রামু
কক্সবাজারের রামুতে ৫ হাজার পিস ইয়াবাসহ সিএনজি আটক করেছে রামু তুলাতলী ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।
জানা যায়, ১০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে
কুমিল্লা রিজিয়নের রামু তুলাতলী ক্রসিং হাইওয়ে থানা পুলিশের এএসআই মোহাম্মদ সরুপ চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উত্তর পাশে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে পাচঁ হাজার পিস ইয়াবা সহ একটি সিএনজি আটক করে। কক্সবাজার-থ-১১-৫১২৭ সিএনজির চালককে সংকেত দিলে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে গননা পুর্বক সিএনজি সহ জব্দ তালিকা করা হয়,এবং অজ্ঞাতনামা সিএনজি চালকের বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তুলাতলী ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।













