রামুর গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যুবদল ছাত্রদল ও কৃষকদলের ত্রাণ বিতরণ

0
6

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের পক্ষে টানা বৃষ্টিতে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত কয়েক শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন, ইউনিয়ন যুবদল ছাত্রদল ও কৃষকদল।

এসময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহিব্বুল্লাই চৌধুরী জিল্লু, গর্জনিয়া যুবদলের আহবায়ক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দিলারুল আলম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন জনি, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ তৈয়ব, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল, মিজান, জসিম, হেলালী, শহিদসহ প্রমুখ।

আগেনেত্রী যাকেই মনোনয়ন দেবেন আমরা সবাই তার পক্ষে কাজ করবো- ব্যারিস্টার মিজান সাঈদ
পরেরামুতে সিলিন্ডার বিস্ফোরনে ৩টি দোকান ভস্মিভূত, কিশোর দগ্ধ