রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নুরুল হক চৌধুরীর দায়িত্বভার গ্রহণ 

0
5

 

আবদুল মালেক সিকদার, রামু
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতি নুরুল হক চৌধুরীকে দায়িত্ব ভার হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মোঃ ইউনুচ রানা চৌধুরী।
এই সময় নব নির্বাচিত সভাপতি নুরুল হক চৌধুরী কে ফুল দিয়ে বরন করেন রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মকর্তারা ও বর্তমান সদস্য বৃন্দ এবং বিদায়ী সভাপতি ইউনুস রানা চৌধুরী কে সম্মানা স্মারক তুলে দেন।
১৮ ই অক্টোবর দুপুর ২ঘটিকার সময় রামু উপজেলা পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ে মিলনায়তনে বিদায়ী ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন শরীফ। এই সময়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
বক্তব্য রাখেন রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান, রামু উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি পলক বড়ুয়া আপ্প, বিদায়ী সভাপতি মোঃ ইউনুচ রানা চৌধুরী। রামু উপজেলা সমবয় কর্মকর্তা আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার।
উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, মৃণাল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুর্জন শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির হেলাল,সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বিপ্লব,
রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির সিকদার, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার শাহরান চৌধুরী মারুম, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম,স্যোশাল এইড এর কক্সবাজার পোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাছির উদ্দীন রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির সহ সভাপতি নুরুল আলম,সদস্য মহিবুল্লাহ চৌধুরী জিল্লু,সাখাওয়াত হোসেন লাভলু, শংকর শর্মা, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফিরোজ মিয়া, মুর্শিদা ইউনুস রানা।
উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্মিত কমিটির সদস্যবৃন্দ।
নুরুল হক চৌধুরী রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং রামু উপজেলা ছাত্রলীগের
সাবেক সভাপতি, দীর্ঘদিন পর্যন্ত কক্সবাজার জেলা যুবলীগের সাবেক প্রশিক্ষণ ও শিক্ষা পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে হিসেবে নির্বাচন করেন।
নুরুল হক চৌধুরী রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের মরহুম সুলতান আহমদ চৌধুরীর ছেলে,
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কক্সবাজার জেলার প্রথম রাজবন্দী মরহুম আবদুল মজিদ সিকদারের নাতি। বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী ও রামু উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আহমদুলহক চৌধুরী এবং রামু উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক চৌধুরী(প্রকাশ ভূলূ চৌধুরীর) ছোট ভাই। রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিদায়ী সভাপতি ইউনুস রানা চৌধুরী বর্তমানে কক্সবাজার জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

আগেনাইক্ষ্যংছড়িতে প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালন
পরেরামুতে উৎসব আমেজে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা