রামুর গহীন পাহাড়ে অস্ত্র কারখানায় র‌্যাবের হানা,বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে অস্ত্র তৈরির দুই কারিগরসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটককৃতরা হলেন ঈদগড় কোদালিয়াপাড়া এলাকার মৃত আব্দুল জলিলেরর পুত্র সাহাব উদ্দিন (৪০), একই এলাকার মৃত সোলেমানের পুত্র লাল মিয়া (৫৮), ঈদগড় করলিয়ামুরা এলাকার খুইল্ল্যা মিয়ার পুত্র মাঈন উদ্দিন (৪৩) ও নাজির হোসেনের পুত্র জাফর আলম (৪১)।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে ওই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে র‍্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিউল হক।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে বিপুল পরিমান অস্ত্র সহ চারজনকে আটক করা হয়।

 

আগেরামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্র সম্মেলন সম্পন্ন
পরেখরুলিয়ায় পর্যটক ভেবে সাংবাদিককে ছিনতাইয়ের চেষ্টা